ছবি: সংগৃহীত
জাতীয়

হাফপাসের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম বাড়ানোর পর গণপরিবহনে ভাড়া বৃদ্ধির পর শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে রাজধানীতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে।

বুধবার (১৭ নভেম্বর ) সকালে রাজধানীর মহাখালী আমতলী এলাকায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বেশ কয়েকটি গাড়ি হাফ ভাড়া নিচ্ছে কিনা তা চেক করার সময় ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আন্দোলন কারীদের ওপর হামলা চালায়।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

কলেজ ছাত্রলীগের এক নেতা সাননিউজকে জানান, এখানে আন্দোলনকারী সব শিক্ষার্থী বহিরাগত। তিতুমীর কলেজের নাম ভাঙ্গিয়ে তারা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিলো। তাই আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। তাদের ওপর কেউ হামলা চালায়নি।

আন্দোলনকারী রাব্বী বলেন, আমরা এখানে এসেছিলাম আলিফ বাস যেন আমাদের হাফপাস নেয় সে কারণে। কিন্তু কোথা থেকে তারা এসেছে আমরা বুঝতেই পারলাম না। এসে আমাদের উপর হঠাৎ মারধোর শুরু করলো। আমাদের গলায় আইডি কার্ড থাকার পরও তারা আমাদের বহিরাগত বলা শুরু করেছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা