জাতীয়

সিলিন্ডার বিস্ফোরণে আরও ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদের জনপথ মোড় এলাকার একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন মো. শফিক (৫০) নামে আরও একজন মারা গেছেন। মৃত শফিক ঢাকার সূত্রাপুরের মৃত লাল মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা চার জনে। মারা যাওয়া অন্য তিনজন হলেন বিশ্বনাথ দত্ত, রিপন মিয়া ও আবুল কালাম।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দগ্ধ ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে রোববার (১৪ নভেম্বর) বিশ্বনাথ দত্ত নামে একজনের মৃত্যু হয়। পরে রিপন মিয়া নামে আরেকজন মারা যান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আবুল কালামের মৃত্যু হয়। আর মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতেই মৃত্যু ঘটে শফিকের। শফিকের শরীরে ৭৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন কবির নামের ১ জন। তার ৮৫ শতাংশ পুড়ে গেছে। আর শামসুদ্দিন রবিন নামে একজনের ৫ শতাংশ বার্ন হওয়ায় তিনি চিকিৎসা নিয়ে আগেই হাসপাতাল ছেড়েছেন।

উল্লেখ্য, শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে সায়েদাবাদের জনপদ মোড় এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে সিলিন্ডারে রং করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছয়জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা