জাতীয়

ধর্মীয়  সম্প্রীতি আরও সুদৃঢ় করতে আন্তঃধর্মীয় সংলাপ

নিজস্ব প্রতিবেদক: ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক রাস্ট্র। জাতির পিতা বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা তথা অসাম্প্রদায়িক বাংলাদেশের মূলনীতি সন্নিবেশিত করে গেছেন। দেশের অসাম্প্রদায়িক বৈশিষ্ট্য সমুন্নত রাখতে দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আন্তঃ ধর্মীয় সংলাপ বিস্তৃত করা হবে। এর মাধ্যমে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যকার আন্তঃধর্মীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সোমবার (১৫ নভেম্বর) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত "ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ" শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক আন্তঃধর্মীয় সংলাপ/ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে কোন অশুভ শক্তি যেন রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে না পারে এবং দেশের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করতে না পারে এ বিষয়ে সকল ধর্মীয় নেতৃবৃন্দকে তাদের নিজ নিজ অবস্থান হত্তে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে মসজিদের খতিব ও ইমামগণ জুমার বয়ানে নিয়মিত ভাবে তুলে ধরতে পারেন।

প্রতিমন্ত্রী বলেন, পবিত্র কুরআন ও মহানবী (সা.) এর জীবনী তথা মদিনা সনদ, মক্কা বিজয়ের ঘটনা এবং বিভিন্ন হাদিস থেকে আমরা অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার কথা জানতে পারি। বাংলাদেশের অসাম্প্রদায়িক সমাজ রক্ষায় আমাদেরকে মহানবীর জীবন থেকে শিক্ষা নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে হবে।

নড়াইল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার কুন্ডু (মদন), নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, ইসলামিক ফাউণ্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক একেএম ফজলুর রহমান, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস, বিশিষ্ট ইসলামিক আলোচক ড. একেএম আব্দুল মোমেন সিরাজী, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা রশীদ আহমাদ, সাধারণ সম্পাদক মাওলানা বিল্লাল হোসাইন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুমার নন্দী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কুমার কুন্ডু, নড়াইল ক্যাথলিক চার্চের ফাদার অমিয় মিস্ত্রী প্রমুখ।

সংলাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, নির্বাহী অফিসারবৃন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সংস্কৃতি কর্মী, বীর মুক্তিযোদ্ধাসহ নড়াইল জেলার বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ অংশ গ্রহণ করে নড়াইল জেলা সহ সারা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধি ও সুসংহত করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা