ছবি: সংগৃহীত
জাতীয়

রেল দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: আজ রেল দিবস। বাংলাদেশ রেলওয়ের ১৫৯ বছরের ইতিহাসে প্রথমবার গেল বছরের এ দিনে রেল দিবস পালন করা হয়েছে।

দেশে দ্বিতীয়বারের মতো সোমবার (১৫ নভেম্বর) দিবসটি পালিত হবে‌।

রেল দিবস উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনে দুপুরে এক আলোচনা সভার আয়োজন করেছে‌। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রেল ঐতিহাসিকভাবে সমৃদ্ধ প্রতিষ্ঠান। যে অঞ্চলের ওপর দিয়ে রেল চলে গেছে সেখানে রেলকেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়ে ওঠে। রেল সামাজিক বিবর্তন এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখে চলেছে।

বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে সরকার বিনিয়োগ বাড়িয়েছে। রেলকে গুরুত্ব দিয়ে ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করা হয়েছে। এরপর থেকে ধীরে ধীরে বিনিয়োগ বেড়েই চলেছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা