জাতীয়

ঢামেকে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন 

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ডায়াবেটিস দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "ডায়াবেটিস সেবার প্রাপ্যতা,এখন না হলে কখন"। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের তাল মিলিয়ে বাংলাদেশেও দেশের বিভিন্ন হাসপাতাল কতৃপক্ষ ও চিকিৎসকরা এ দিনটি পালন করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এ দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেন।

রোববার (১৪ ই নভেম্বর) ঢামেক হাসপাতালের এন্ড্রোকাইনোলজি বিভাগ বিভিন্ন ফেইস টোন হাতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রঙ্গন ঘুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২নতুন ভবনের সামনে গিয়ে শেষ হয়। এছাড়াও বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষা করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগ এর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডাঃ মোঃ টিটো মিঞা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক, এন্ডোক্রাইনোলজি বিভাগে বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ইন্দ্রজিত প্রসাদ। ও চিকিৎসক বৃন্দও স্বাস্থ্যকর্মীরা।

অনুষ্ঠানে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান(নিপোর্ট) এর একটি জরিপে দেখা গেছে, দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা বর্তমানে ১ কোটি ১০ লাখ। তারমধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সী সংখ্যা ২৬ লাখ আর ৩৫ বছরের বছরের বেশি বয়সীদের সংখ্যা ৮৪ লাখ। বাংলাদেশ বিশ্বের শীর্ষ ১০ ডায়াবেটিস সংখ্যাধিক্য দেশের মধ্যে অন্যতম। ডায়াবেটিস একটি প্রতিরোধযোগ্য রোগ। কিন্তু একবার এই রোগাক্রান্ত হলে এবং সঠিকভাবে নিয়ন্ত্রিত না হলে একপর্যায়ে ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা গুলো দেখা দেয় যেমন মস্তিষ্ক হার্ট কিডনি এবং চোখের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই রোগটি অনিয়ন্ত্রিত থাকলে ‌ তাই এই দিনে ডায়াবেটিস স্ত্রিনিং এর বিশেষ ব্যবস্থা করা হয়।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা