জাতীয়

গুলশানে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে ১২ তলাভবনের ৯ তলার রেলিং থেকে লাফিয়ে পড়ে সানা রেজওয়ান সেলিম (১৪) নামের এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় ৯পি হাউস ৪৮ রোড নং-৪১ গুলশান-২ নিজ বাসার রেলিং থেকে নিচে পড়ে মারা যায় রেজওয়ান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন গুলশান থানার উপ-পরিদর্শক এসআই শিল্পী আক্তার।

তিনি বলেন, পরিবার থেকে সংবাদ পেয়ে ভোররাতে তার মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে শনিবার (১০ নভেম্বর) সকালে তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জানা যায় বাবা মায়ের সাথে অভিমান করে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে পারে তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃতার নিকটতম আত্মীয় দিপু জানান, সানা উত্তরা সানবীমস স্কুল ষষ্ঠ শ্রেণীতে পড়তো। বাবা মো. রেজওয়ান সেলিম, একজন বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী। ঢাকা ইপিজেডে গার্মেন্টস আছে। দুই বোনের মধ্যে সে ছিলেপা ছোট তার বড় বোন বিদেশে লেখাপড়া করে। মা বৃদ্ধ বাবা অসুস্থ।

উল্লেখ্য, ঘটনার বিষয়টি মাতা কানিজ আফরোজার সুমি জানতে পেরে গুলশান থানার পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তার লাশ মর্গে পাঠায়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা