জাতীয়

সন্তানদের একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রাখার আহবান

নিজস্ব প্রতিবেদক: ছেলে মেয়েদের একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

শুক্রবার (১২ নভেম্বর) রাজধানীতে অফিসার্স ক্লাব, ঢাকার সদস্যগণের মেধাবী সন্তানদের সংবর্ধনা-২০২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, জ্ঞানের চেয়ে বড় কোনো শক্তি নেই। সফল ব্যক্তি হতে হলে মেধার বিকাশ ঘটাতে হবে। শুধু একাডেমিক শিক্ষা নয় এর পাশাপাশি সন্তানদের বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।

মোঃ তাজুল ইসলাম জানান, মানব সেবার চেয়ে বড় কোনো সেবা নেই। সেই প্রকৃত মানুষ যে অন্যের দুঃখ অনুভব করতে পারে। শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জন করার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, যার যে প্রাপ্য সম্মান তাকে তা দিতে হবে। একজন রিক্সা চালক, শ্রমিক অথবা কৃষকের সম্মান রয়েছে। কাউকে অবহেলা বা ছোট করে দেখার সুযোগ নেই। একজন মানুষের জীবন তখনই সার্থক হয় যখন মানুষের জন্য কাজ করা যায়। জন্ম তখনই স্বার্থক হয় যখন অন্যের উপকারে নিজেকে উৎসর্গ করা যায়।

আজকের তরুণ-তরুণীরা উন্নত বাংলাদেশ গড়ার সারথি উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পথ নকশা তৈরি করেছেন। সে লক্ষ্যে পৌঁছানোর জন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, পাকিস্তানের শাসন-শোষণ এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে। ধ্বংসস্তূপ দেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প সময়ের মধ্যে যে উন্নয়ন যাত্রা শুরু করেছিলেন তা স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে থামিয়ে দিয়েছিলো। দীর্ঘসময় পর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে আবারও দেশ গঠনের দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশ এখন বিশ্ব উন্নয়নের রোল মডেল। যে দেশে মানুষ না খেয়ে মারা যেতো সেই দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করেছেন শেখ হাসিনা বলেও জানান তিনি।

অফিসার্স ক্লাবের কল্যাণ ও সেবা উপকমিটির চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের ভাইস-চেয়ারম্যান কে এম মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও বই উপহার দেয়া হয়।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা