ধর্মঘট
জাতীয়

দাবি মানলেই ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদকঃ পরিবহন ধর্মঘট প্রত্যাহার করতে চাইলে আমাদের দাবিগুলো মানতে হবে বলে জানিয়েছে ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক পরিষদের নেতারা। এ নিয়ে মালিক-শ্রমিক পরিষদের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেবের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বৈঠক করা হয়েছে শেষে। শনিবার (৬ নভেম্বর) মালিক-শ্রমিক পরিষদের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব এ কথা জানান।

মহাসচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলে আজ সন্ধ্যায় অথবা আগামীকাল রোববার দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। আর আমাদের এই দাবিগুলো পরিপূর্ণ ভাবে মানা হলে চলমান ধর্মঘট প্রত্যাহার করা হবে।

তিনি বলেন, ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় দুপুরে বৈঠকে ধর্মঘটের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তখন তিনি আমাদের আশ্বাস দিয়ে জানান যৌক্তিক দাবিগুলো আলোচনা করে মেনে নেওয়া হবে।

এদিকে চট্টগ্রামে বাস ও ট্রাক মালিক-শ্রমিকের ডাকা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। শনিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন এ তথ্য জানান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা