জাতীয়

রাজধানীতে গাড়ির ধাক্কায় রাজমিস্ত্রি নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে সড়কে গাড়ির ধাক্কায় রুহুল আমিন (৬০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (৬ নভেম্বর) সাদ্দাম মার্কেটের সামনে সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত রুহুল আমিন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার নয়ানগর গ্রামের বাসিন্দা। চার ছেলে চার মেয়ের জনক ছিলেন তিনি।

নিহতের ছেলে হুমায়ূন কবির জানান, তার বাবা পেশায় রাজমিস্ত্রি । তিনি সকালে কদমতলীর শান্তিধারা এলাকার ভাড়া বাসা থেকে শনির আখড়ায় কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। সাদ্দাম মার্কেটের সামনে সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে নয়টায় চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা