ছবি: সংগৃহীত
জাতীয়

শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়

নিজস্ব প্রতিবেদক: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলেই দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়। বর্তমান সরকারের সময় পদ্মা সেতু, পায়রা বন্দর, বিশ্ববিদ্যালয় হচ্ছে। রেললাইনের কাজ দ্রুতগতি এগিয়ে যাচ্ছে। বিএনপি বলেছিল পদ্মা সেতু হবে না। কিন্তু প্রধানমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের টাকা দিয়েই পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। '

শুক্রবার (৫নভেম্বর) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ আয়োজিত এক জনসভায় স্থানীয়দের উদ্দেশ্য করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য (বরিশাল-৫) কর্নেল (অব.) জাহিদ ফারুক এসব কথা বলেন।

পরে কীর্তনখোলা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ ২৪ নং ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের বিভিন্ন জায়গায় নদী ভাঙন হচ্ছে। যেখান থেকেই আমাদের জানানো হয়, সেখানেই আমরা তাৎক্ষণিকভাবে ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণ করি। এখানে খুবই খরস্রোতা ও গভীর নদী হওয়ায় গত বর্ষা মৌসুমের জিও ব্যাগগুলো টেকেনি। এজন্য পানিটা কমে গেলে জিও ব্যগ দিয়ে সুন্দর করে কাজটি করবো, যাতে বর্ষা মৌসুমে ভাঙন রোধ সম্ভব হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের আহবানে এখানে এসেছি। আমি স্থানীয় বাসিন্দাদের আশস্ত করেছি যে নদী ভাঙন রোধে আমাদের এরইমধ্যে একটি প্রকল্প নেওয়া হয়েছে। তবে আগামী বর্ষা মৌসুমে যাতে এখানে ভাঙন না হয় সেটার জন্য আমরা এখানে কাজ করবো।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা