ডিজেল
জাতীয়

ডিজেলের মূল্য ভারতের চেয়ে কম

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের চেয়ে দেশে ডিজেলের মূল্য কম বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, চলতি বছরের জুন মাসে লিটার প্রতি ২.৯৭ টাকা, জুলাই মাসে ৩.৭০ টাকা, আগস্ট মাসে ১.৫৮ টাকা, সেপ্টেম্বর মাসে ৫.৬২ টাকা এবং অক্টোবর মাসে ১৩.০১ টাকা ভর্তুকি দিয়ে গত সাড়ে পাঁচ মাসে ডিজেলের জন্য বিপিসির লোকসান হয়েছে প্রায় ১১৪৭.৬০ কোটি টাকা। একইসাথে ১ ডলারের মূল্য ২০১৬ সালে ৭৯ টাকা থেকে চলতি মাসে ৮৫.৭৫ টাকায় দাঁড়িয়েছে ফলে ডলারে মূল্য পরিশোধে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।

মন্ত্রী আরো জানান, ভারতে জ্বালানি তেলের মূল্য কমার পরও পশ্চিমবঙ্গে ডিজেলের দাম লিটার বাংলাদেশি টাকায় ১০৪ টাকা, দিল্লিতে ১১৪ টাকার সমান। নেপালে ৮১ টাকা। প্রতিবেশী এসব দেশের চেয়ে আমাদের মূল্য কম রয়েছে। একারণে আবার চোরাকারবারিরা এখান থেকে প্রতিবেশী দেশে ডিজেল পাচার করছে।

এর আগে, পেট্রল ও ডিজেলের দাম কমায় ভারত সরকার। দেশটিতে লিটারপ্রতি পেট্রলের দাম ৫ রুপি এবং ডিজেলের দাম ১০ রুপি কমিয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর থেকে ভারতজুড়ে নতুন মূল্যে ডিজেল ও পেট্রল বিক্রি শুরু হয়। তবে রাজ্যভেদে ডিজেল-পেট্রলের দামও কিছুটা ভিন্ন।

  • দিল্লিতে পেট্রল লিটার প্রতি ৬ দশমিক শূন্য সাত রুপি কমে বর্তমান মূল্য ১০৩ দশমিক নয় সাত রুপি। ডিজেলের মূল্য ১১ দশমিক সাত পাঁচ রুপি কমে বর্তমান মূল্য ৯৮ দশমিক চার দুই রুপি।
  • মুম্বাইতে পেট্রল লিটার প্রতি ৫ দশমিক আট সাত রুপি কমে বর্তমান মূল্য ১০৯ দশমিক নয় আট রুপি। ডিজেলের মূল্য ১২ দশমিক চার আট রুপি কমে বর্তমান মূল্য ৯৪ দশমিক এক চার রুপি।
  • চেন্নাইতে পেট্রল লিটার প্রতি ৫ দশমিক দুই ছয় রুপি কমে বর্তমান মূল্য ১০১ দশমিক চার শূন্য রুপি। ডিজেলের মূল্য ১১ দশমিক এক ছয় রুপি কমে বর্তমান মূল্য ৯১ দশমিক চার তিন রুপি।
  • কলকাতাতে পেট্রল লিটার প্রতি ৫ দশমিক আট দুই রুপি কমে বর্তমান মূল্য ১০৪ দশমিক ছয় সাত রুপি। ডিজেলের মূল্য ১১ দশমিক সাত সাত রুপি কমে বর্তমান মূল্য ১০১ দশমিক পাঁচ সাত রুপি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা