ছবি: সংগৃহীত
জাতীয়

বাস বন্ধের সিদ্ধান্ত বহাল

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলে দাম বৃদ্ধির প্রতিবাদে ট্রাক ও পণ্যবাহী পরিবহন মালিকরা ধর্মঘট ডেকেছেন। তবে বাস ধর্মঘটের বিষয়টি অনেকটাই ধোয়াঁশার মধ্যে ছিল। বাস ধর্মঘট বহাল রয়েছে বলে বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে নিশ্চিত করেছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ।

তিনি বলেন, পরিবহন মালিকরা গাড়ি চালাবেন না। তাদের সিদ্ধান্ত বহাল রয়েছে। আমরা সংগঠনের পক্ষ থেকে কোনও ঘোষণা না দিলেও শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে গাড়ি বন্ধ থাকবে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনও দূরপাল্লার যান চলাচল বন্ধের সিদ্ধান্তের পক্ষে রয়েছে বাধ্য হয়ে। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ বলেন, শুক্রবার সকাল থেকে সারাদেশে পরিবহন চলাচল বন্ধ থাকবে। আমরা সংগঠনের পক্ষ থেকে ধর্মঘটের ঘোষণা দিইনি। কিন্তু মালিকরা গাড়ি চালাবেন না। আঞ্চলিক কমিটিগুলো বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিচ্ছে।

সরকার লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে। এদিকে বাড়তি দামে জ্বালানি কিনে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন চালাতে চাচ্ছে না মালিক-শ্রমিকেরা।

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার বলেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। সারাদেশে এ সিদ্ধান্ত মেনে নিতে পারেনি মালিক শ্রমিকরা। তাই শুক্রবার সকাল থেকে অনির্দিষ্ট সময় পর্যন্ত গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন বন্ধ থাকবে।

এনায়েত উল্যাহ বলেন, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাস ভাড়া না বাড়লে বাস মালিকের লোকসান গুণতে হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা