বাস
জাতীয়

বাস ভাড়া বাড়ানোর বিষয়ে বৈঠক রোববার

নিজস্ব প্রতিবেদকঃ ডিজেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ার বিষয়ে আগামী রোববার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেসড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ।

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যৌক্তিকহারে বাস ভাড়া বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার বিআররিটিএ চেয়ারম্যানের কাছে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। এরপর এই সিদ্ধান্ত নেয় বিআরটিএ।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, রোববার সকাল এগারোটায় বিআরটিএ কার্যালয়ে ভাড়া নির্ধারণ সমন্বয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সরকার লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করায় গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন বন্ধের ঘোষণা দিয়েছেন বাস ও ট্রাক মালিক-শ্রমিকেরা।

বাড়তি দামে জ্বালানি কিনে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন চালাতে চাচ্ছে না মালিক-শ্রমিকেরা। তাই শুক্রবার (৪ নভেম্বর) সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য এসব পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা