ছবি: সংগৃহীত
জাতীয়

সিআইডিতে কুমিল্লার আরও ২ মামলা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় বিভিন্ন মণ্ডপে ভাঙচুর ও হামলার আরও ২ মামলা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডি, কুমিল্লার বিশেষ পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান সোমবার (১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশ সোমবার বিকেলে অনুষ্ঠানিকভাবে মামলার নথিপত্র সিআইডির কাছে হস্তান্তর করেন।

খান মুহাম্মদ রেজোয়ান জানান, কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড়ে অস্থায়ী পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় প্রতিমা ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানার এসআই ফেরদৌস হোসেন গত ১৪ অক্টোবর ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে কুমিল্লা নগরীতে মন্দির ভাঙচুর ও হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানার এসআই আবদুল আলিম ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় এ পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, গত ৩০ অক্টোবর পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলা দুটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। আজ মামলার সব ডকুমেন্ট হস্তান্তর করা হয়েছে।

এর আগে মণ্ডপে কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনের মামলা ও আইসিটি আইনের করা মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা