জাতীয়

গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দিবে শ্রম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’কে অধিকতর গৌরবোজ্জল ও স্মরণীয় করে রাখার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রথমবারের মতো ৬ খাতের ৩০ প্রতিষ্ঠান- কারখানাকে ‘গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ প্রদান করবে।

সোমবার (১ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে (ভার্চয়ালী সংযুক্ত) থেকে এ অ্যাওয়ার্ড প্রদান করবেন। নিরাপদ ও শোভন কর্মপরিবেশে পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ শ্রমশক্তি ব্যবহারের মাধ্যমে আরো অধিক পরিমাণে উৎপাদন নিশ্চিত করে দেশের অর্থনীতির গতিকে বেগবান ও টেকসই করার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণ এবং দেশীয় শিল্প প্রতিষ্ঠানসমূহকে প্রতিযোগিতামূলক অংশগ্রহনে উদ্বুদ্ধকরণে ‘গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড,২০২০’ প্রবর্তন করা হয়েছে। এখন থেকে প্রতিবছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রণীত নীতিমালার আওতায় শ্রমমান সম্পর্কিত কিছু নির্ণায়ক মাপকাঠি যেমন- অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন, প্রাতিষ্ঠানিক প্রতিপালন, উদ্ভাবনী কার্যক্রম বিবেচনা করে ৬ সেক্টরের ৩০ শিল্প-কারখানাকে নির্বাচন করা হয়েছে।

প্রথমবারের মতো এবছর তৈরি পোষাক খাতের ১৫ কারখানা- রেমি হোল্ডিংস্ লিঃ, তারাসিমা এ্যাপারেলস লিঃ, প্লামি ফ্যাশনস্ লিঃ, মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিঃ, ভিনটেজ ডেনিম স্টুডিও লিঃ, এ আর জিন্স প্রডিউসার লিঃ, করণী নীট কম্পোজিট লিঃ, ডিজাইনার ফ্যাশন লিমিটেড, ক্যানপার্ক বাংলাদেশ এ্যাপারেল (প্রাঃ) লিঃ (ক্যানপার্ক ইউনিট-২), গ্রিন টেক্সটাইল লিমিটেড (ইউনিট-৩), ফোর এইচ ডাইং এন্ড প্রিন্টিং লিমিটেড, উইসডম এ্যাটায়ার্স লিমিটেড, মাহমুদা এ্যাটায়ার্স লিমিটেড, স্মোটেক্স আউটারওয়্যার লিমিটেড, অকো-টেক্স লিঃ।

খাদ্য প্রক্রিয়াজাতকরণ সেক্টরে ৩ প্রতিষ্ঠান- হবিগঞ্জ এগ্রো লিঃ, আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ, ইফাদ মাল্টি প্রোডাক্টস্ লিমিটেড।

চা শিল্পে ৪ প্রতিষ্ঠান- গাজীপুর চা বাগান, লস্করপুর চা বাগান, জাগছড়া চা কারখানা, নেপচুন চা বাগান।

চামড়াজাত পণ্য সেক্টরের ২ শিল্প-কারখানা- এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং এডিসন ফুটওয়্যার লিমিটেড। প্লাষ্টিক সেক্টরে ৩ প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড, অলপ্লাষ্ট বাংলাদেশ লিমিটেড, ডিউরেবল প্লাষ্টিক লিমিটেড।

ফার্মাসিউটিক্যালস সেক্টরে ৩ প্রতিষ্ঠান- স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিঃ কে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা