জাতীয়

বিএনপি ষড়যন্ত্র ও অস্ত্রের শক্তিতে বিশ্বাসী

নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'জনগণের শক্তিতে নয়, বিএনপি ষড়যন্ত্র ও অস্ত্রের শক্তিতে বিশ্বাসী।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে দিনাজপুর জেলা পরিষদে দিনাজপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ড. হাছান বলেন, মির্জা ফখরুল সাহেব যে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না, এর কারণ বিএনপি জনগণের শক্তিতে নয়, ষড়যন্ত্র আর অস্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। সেজন্যই তারা নির্বাচনে না যাওয়ার কথা বলে। তারা অতীতেও নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি।

সাম্প্রতিক সময়ে কুমিল্লা, পীরগঞ্জ, নোয়াখালীর ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, 'তদন্তে দেখা যাচ্ছে, কিভাবে নোয়াখালীর ঘটনায় বরকতউল্লাহ বুলু ইন্ধন দিয়েছে, ইকবালকে কারা ইন্ধন দিয়েছে, সব ধীরে ধীরে বেরিয়ে আসছে।'

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দল থেকে সারাদেশে সমস্ত নেতাকর্মীদের আমরা নির্দেশ দিয়েছিলাম যাতে তারা হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ায় এবং তারা দাঁড়িয়েছে। সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। এপর্যন্ত ১২৯ টি মামলা ও ১২০০ জনের বেশি গ্রেফতার হয়েছে। এবং সরকারের এই পদক্ষেপগুলো কূটনৈতিক অঙ্গনসহ সর্বমহল কর্তৃক প্রশংসিত হয়েছে।

এর আগে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর সঞ্চালনায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য আব্দুল আওয়াল শামীম, জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ ইকবালুর রহিম, শিবলী সাদিক এমপি প্রমুখ সভায় বক্তব্য রাখেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা