ছবি: সংগৃহীত
জাতীয়

‘মৌলবাদ মূলোৎপাটনে দেশ সংকল্পবদ্ধ’

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমান সরকার বৃহত্তর জাতীয় স্বার্থে মৌলবাদী অপশক্তি নির্মূলে সংকল্পবদ্ধ। দল হিসেবে আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। আমাদের লক্ষ্য মৌলবাদীদের মূলোৎপাটন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কলকাতা প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়। আমরা এই ধরনের চিন্তা-ভাবনায় বিশ্বাসী না। আমরা সবাই বাঙালি ও বাংলাদেশি। আমাদের স্বার্থ অভিন্ন।

সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন পূজামণ্ডপে হামলা নিয়ে করা প্রশ্নে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে এটি কয়েকটি প্রতিদ্বন্দ্বী রাজনীতি দলের চক্রান্ত মাত্র। অশুভ শক্তি রাজনৈতিক স্বার্থ হাসিলে এক বুলেটে দুটি পাখি শিকার করতে চেয়েছিল।

মন্ত্রী বলেন, মৌলবাদী গ্রুপগুলো বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে এ ষড়যন্ত্র করেছিল। কিন্তু পূজা উৎসবের সময় দেশব্যাপী আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর সতর্কতার কারণে তাদের চক্রান্ত সফল হয়নি।

তিনি বলেন, পূজামণ্ডপগুলো পাহারা দেওয়ার মধ্য দিয়ে আমরা তাদের চক্রান্ত ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছি। দেশব্যাপী ৩২ হাজার পূজামণ্ডপের মধ্যে মাত্র ৫ থেকে ৬টি মণ্ডপে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। মৌলবাদী অপশক্তি যে কোন দেশের জন্যই ক্ষতিকর।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা