জাতীয়

কপিরাইট আইন অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: কপিরাইট আইন-২০২১-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে প্রথম প্রকাশের পরবর্তী ৬০ বছর পর্যন্ত স্বত্বের বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হয় মন্ত্রিসভা বৈঠক। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সরকারপ্রধান।

মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, প্রস্তাবিত আইনে নতুন কিছু সংজ্ঞা দেয়া হয়েছে যেগুলো আগে ছিল না। যেমন অনেকে ছদ্মনামে গান গায়, ছদ্মনামে কপিরাইট আছে। এগুলো নিয়ে আগে ঝামেলা হতো।

‘ডাটাবেজ আগে কপিরাইটের মধ্যে ছিলো না। সেটিকেও এখন কপিরাইটের মধ্যে ঢোকানো হয়েছে। নৈতিক অধিকার, পাবলিক ডোমেইন, ফোনোগ্রাম প্রডিউসার এই প্রযুক্তিগুলো আগে ছিলো না।’

তিনি বলেন, কপিরাইটের বিষয়ে যেটা বলা হয়েছে, প্রথম প্রকাশের পর ৬০ বছর পর্যন্ত কপিরাইট থাকবে। স্বত্বাধিকারী যদি মারাও যান, তাহলেও ৬০ বছর পর্যন্ত তিনি স্বত্ব পাবেন। অবৈধ সম্প্রচার বন্ধে কপিরাইট রেজিস্টারকে অবহিত করতে বলা হয়েছে। লোকগান ও লোকসংস্কৃতি রক্ষায় একটি নতুন কথা এখানে ঢোকানো হয়েছে, যেটা আগে ছিলো না।

‘শাস্তি ও জরিমানার বিধান রাখা হয়েছে এখানে। প্রস্তাবিত আইনে দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়ার উপযোগী করে বই প্রকাশ করার সুযোগ রাখা হয়েছে। এতে এটা খুব ইনক্লুসিভ (অন্তর্ভুক্তিমূলক) হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, চলচ্চিত্র শিল্পের অডিও, ভিডিও কপিরাইটের জন্য আর্কাইভে সংরক্ষণের কন্ডিশন এখানে দেয়া হয়েছে। তা না হলে অনেক কিছুই খুঁজে পাওয়া যায় না। ডিজিটাল ফিল্ম আর্কাইভে তারা এগুলো সংরক্ষণ করবে।

৬০ বছর পর কপিরাইট ওপেন হয়ে যাবে। সবাই ব্যবহার করতে পারবে। অনেকগুলো বিষয়ে শাস্তির কথাও বলা হয়েছে। যেমন: অনূর্ধ্ব দুই লাখ টাকা বা দুই বছরের কারাদণ্ড যদি কেউ ইচ্ছাকৃতভাবে কপিরাইট রয়েছে এমন কোনো কাজের অনুলিপি তৈরি করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা