জাতীয়

সাংবাদিকের নামে প্রতিমন্ত্রীর ছেলের মামলা

নিজস্ব প্রতিবেদক: চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার মাসুদুর রহমান ও বার্তা সম্পাদকসহ চার জনের নামে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমের ছেলে মুশফেক আলম সৈকত।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সংশ্লিষ্ট আদালত থেকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে প্রতিমন্ত্রীর পরিবার নিয়ে অসত্য ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে মামলাটি করা হয়েছে।

তবে এজাহারে রিপোর্টারের নাম লেখা হলেও বার্তা সম্পাদকের নাম উল্লেখ করা হয়নি। মামলার অপর দুই আসামি হলেন মুশফেক আলম সৈকতের সাবেক স্ত্রী তাসনোভা ইকবাল ও শাশুড়ি নাজমা সুলতানা।

মামলার এজাহারে বলা হয়, মামলার বাদী সৈকতের সঙ্গে তাসনোভার বিয়ের পর ২০১৬ সালের ১৮ ডিসেম্বর তাদের এক কন্যা সন্তানের জন্ম গ্রহণ করেন। এরপর স্ত্রী তাসনোভা পড়াশোনার জন্য স্বামী-সন্তানসহ মালয়েশিয়া যান। তবে সে দেশে ‘ফ্রি স্টাইলে’ চলাচল করবেন বলে স্বামী-সন্তানকে দেশে ফিরে যেতে বলেন।

এরপর প্রতিমন্ত্রী বাবার খরচে বাদী সৈকত তার সন্তানকে নিয়ে ২০১৮ সালের ৫ অক্টোবর দেশে ফিরে আসেন। এর ১১ মাস পর তাসনোভা দেশে ফিরে আসেন। তবে দেশে ফিরে সন্তানের সঙ্গে দেখা না করে ‘এখানে-সেখানে’ ঘুরে বেড়াতে থাকেন। পরে চলতি বছরের ২৬ আগস্ট তাদের তালাক রেজিস্ট্রি সম্পন্ন হয়।

এজাহারে অভিযোগ হয়, তালাক নিয়ে বিষয়টি আদালতে গড়াই পূর্বের মামলা বিচারাধীন অবস্থায় গত ২২ অক্টোবর চ্যানেল টোয়েন্টিফোরে প্রকৃত ‘সত্য-মিথ্যা যাচাই না করে’ এবং প্রকৃত সত্য ‘গোপন করে’ সৈকত ও তার একুশে পদকপ্রাপ্ত প্রতিমন্ত্রী বাবা শামসুল আলমকে ‘হেয় করতে’ দুপুরের খবরে আসামিরা অসত্য বক্তব্য প্রকাশ করেন। এতে সৈকত ও তার প্রতিমন্ত্রী পিতার মানহানি ঘটেছে উল্লেখ করে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা