ফাইল ছবি
শিক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়

নতুন প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান

নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান। এর আগে তিনি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুন: গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষা ১৭ জুন

বুধবার (৫ এপ্রিল)উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করেন।

অধ্যাপক মাকসুদুর রহমানকে দেওয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘উপাচার্য আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করেছেন। আপনার এ নিয়োগ অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর স্থলে কার্যকর হবে। এ জন্য আপনি বিধি মোতাবেক ভাতা সুবিধাদি প্রাপ্য হবেন।’

আরও পড়ুুুুন: আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি তাকরিম

চিঠিতে আরও বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোন সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে (পৃষ্ঠা নং-৩৭-৪০) প্রক্টর-এর দায়িত্ব ও কর্মপদ্ধতি বিষয়ক বিধি বিধানের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি্।’

প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগপন্থী নীল দলের প্যানেল থেকে ২০২৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা