জাতীয়

ছাদ থেকে লাফিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে তিন তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ নাসরিন আক্তার (৪০)। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় লালবাগের ৮ নং গলিতে এ ঘটনা ঘটে। তিনি লালবাগের স্থায়ী বাসিন্দা মৃত ইদ্রিস মিয়ার মেয়ে।

নিহতের আত্মীয়-স্বজন সূত্রে জানা গেছে, নাসরিন আক্তার লালবাগে নিজস্ব বাড়ির তৃতীয় তলায় স্বামীর সঙ্গে থাকতেন। তাদের বিয়ের ১৯ বছর হলেও কোন সন্তান হয়নি। তার স্বামী জাফর তার আত্মীয়ের নীলক্ষেতের একটি পেট্রোল পাম্পে চাকরি করেন।

তারা আরও জানান, নাসরিন শান্ত প্রকৃতির ছিলেন। সব সময় হাসিখুশি থাকতেন। তবে ১৯ বছরে তাদের কোনো সন্তান না হওয়ায়, মানষিকভাবে অসুস্থ ছিলেন। হয় তো তিনি নিজেই ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

নিহতের স্বামী জাফর জানান, ঘটনার সময়ে তিনি ঘুমিয়ে ছিলেন। পরে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নাসরিন বেশ কিছু দিন যাবত অসুস্থ ছিলেন। ছয় মাস আগে করোনা আক্রান্ত হয়েছিল। তবে মানুষিক সমস্যা দেখা দিয়েছে। ডাক্তারও দেখিয়েছি। প্রায় বলতো আমি বাঁচবো না, মরে যাবো।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এএসআই আব্দুল খান। তিনি জানান, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা