জাতীয়

২৮ অক্টোবর থেকে বিমান ঢুকবে সিঙ্গাপুরে

কূটনৈতিক প্রতিবেদক: দেড় বছর পর ঢাকা থেকে সিঙ্গাপুর রুটে সিডিউল ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে সপ্তাহে পাঁচ দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে তারা।

সিঙ্গাপুর এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, সপ্তাহে রোববার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এ রুটে ফ্লাইট চালাবে তারা। রোববার, সোমবার ও শুক্রবারের ফ্লাইটগুলো ঢাকা থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে। পরদিন ভোরে স্থানীয় সময় ৪টা ৫০ মিনিটে সিঙ্গাপুর পৌঁছাবে ফ্লাইটটি। এছাড়া মঙ্গলবার ও বৃহস্পতিবারের ফ্লাইটটি বাংলাদেশ সময় দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা ছাড়বে এবং বিকেল ৫টা ২৫ মিনিটে সিঙ্গাপুর পৌঁছাবে।

ফ্লাইটটি পরিচালনায় তারা এয়ারবাস এ৩৫০-৯০০ এয়ারক্রাফট ব্যবহার করবে। এ রুটে সর্বনিম্ন রিটার্ন ভাড়া ধরা হয়েছে ৩৮ হাজার ৪৫৮ টাকা।

করোনাভাইরাসের কারণে বাংলাদেশিদের জন্য এতদিন সীমান্ত বন্ধ রেখেছিল সিঙ্গাপুর। ২৬ অক্টোবর থেকে সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি। তবে বাংলাদেশিদের সিঙ্গাপুরে প্রবেশের আগে টিকার পূর্ণ ডোজ নিতে হবে। পাশাপাশি ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে করোনাভাইরাস শনাক্তের আরটি-পিসিআর টেস্ট করে নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। এছাড়া দেশটিতে পৌঁছানোর পর সরকারি স্থাপনায় ১০ দিনের হোম কোয়ারেন্টাইন পালন করতে হবে।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম একদিনে তিন জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপরই সরকারিভাবে দেওয়া হয় সাধারণ ছুটির ঘোষণা। ঘোষণা আসে দেশের সড়ক-নৌ ও বিমানবন্দর বন্ধের। ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর কিছুদিনের মাথায় চীন বাদে সব দেশের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এরপর ধাপে ধাপে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হয়। চালু হয় একের পর এক এয়ারলাইন্স। এ সময়টাতে সিঙ্গাপুর এয়ারলাইন্স বিচ্ছিন্নভাবে বিশেষ ফ্লাইট পরিচালনা করলেও ঢাকা থেকে সিঙ্গাপুরের সরাসরি কমার্শিয়াল ফ্লাইট পরিচালনা করেনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা