ছবি: সংগৃহীত
জাতীয়

পাইলটদের ক্ষোভে বিপাকে বিমান

নিজস্ব প্রতিবেদক: বেতন ও ভাতা কমানো নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলটরা আন্দোলনে নেমেছেন। চুক্তি অনুযায়ী কর্মঘণ্টার বাইরে কোনও ফ্লাইট পরিচালনা করবেন না বলে জানিয়ে দিয়েছেন তারা।

পাইলটরা এই অবস্থান নেওয়ায় বিমানের ফ্লাইটে প্রভাব পড়েছে। সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় দোহাগামী বিমানের একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পাইলট যেতে রাজি না হওয়ায় ফ্লাইটটি সময়মতো ছাড়েনি। সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাইগামী ফ্লাইটও পূর্ব নির্ধারিত সময়ে ছাড়েনি।

ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, দোহাগামী ফ্লাইটটি পরে রাত সাড়ে ১১টায় ছেড়ে গেছে। আর রাত সোয়া ৮টায় দুবাইগামী ফ্লাইটটি ছেড়ে গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, পাইলটদের ক্ষোভের বিষয়ে তারা এখনও অবহিত নন।

এই কর্মকর্তা বেতন কাটা নিয়ে পাইলটদের অসন্তোষের বিষয়ে কোনও মন্তব্য করেননি।

বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান বলেন, বিমান প্রশাসন পাইলটদের মিথ্যা আশ্বাস দিয়েছিল। তারা বলেছিল, আগস্টে পাইলটদের বেতন সমন্বয় করা হবে। তা না করায় পাইলটরা ২ মাস অপেক্ষা করেছেন। তারা এখন চাকরির চুক্তি অনুযায়ী মাসে ৭৫ ঘণ্টা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবেন। এর বাইরে কাজ করবেন না।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা