ছবি: সংগৃহীত
জাতীয়

দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশালের সিক্কাটুলিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক যুবক খুন হয়েছেন। তার বয়স আনুমানিক ২২ বছর।

সোমবার (২৫অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে সিক্কাটুলি বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন সুইপার কলোনির পাশে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

জানা যায়, স্থানীয়রা ওই যুবককে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বংশাল থানার এসআই হাসান মাতবর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহতের বুকের বাম পাশে ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও সাদা-কালো প্রিন্টের ফুলহাতা শার্ট।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা