ছবি: সংগৃহীত
জাতীয়

যাত্রাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে খাদিজা আক্তার (২১) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২২ অক্টোবর) সাড়ে সাতটার দিকে রায়েরবাগ গোবিন্দপুর এলাকার ছয়তলা বাড়ির দ্বিতীয় তলার সাবলেট ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।

মৃতের স্বামী মাসুদ মিয়া বলেন, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান মোবাইল সার্ভিসিংয়ের দোকানে ছিলাম। রাতে বাসা থেকে খবর পাই তার দরজা বন্ধ। পরে সেখানে গিয়ে দরজা নক করে তার কোন সাড়া শব্দ পাচ্ছিলাম না। বাড়িওয়ালার সহযোগিতায় দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।

তিনি বলেন, সেখান থেকে উদ্ধার করে শনিরআখড়ায় স্থানীয় হাসপাতাল নিয়ে যাই। সেখান থেকে রাত ১১টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, খাদিজার গতকাল জ্বর এসেছিল আমি তাকে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে দিয়েছি। সে সময় মতো ওষুধ না খাওয়ায় গতকাল বকা দিয়েছিলাম। হয়তো সে কারণে আত্মহত্যা করতে পারে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী মাসুদকে ক্যাম্পে রাখা হয়েছে।

মৃত খাদিজা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহমদপুর গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী।
তার বাবা মকবুল হোসেন কুমিল্লা মুরাদনগরের বাসিন্দা। দুই মাস ২০ দিন বয়সী আবু তহা নামের এক ছেলের মা তিনি। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি বড় ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা