জাতীয়

ট্রেন চলবে ১৩০ কিলোমিটার গতিতে

নিজস্ব প্রতিবেদক: দেশের সব রেল লাইনকে ব্রডগেজ ও ডুয়েলগেজে রূপান্তর করা হবে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, সারাদেশে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনে যাত্রী সুবিধা বাড়াতে প্লাটফর্ম উঁচুকরণ, স্টেশন ভবন সংস্কার, এক্সেস কন্ট্রোল ও প্ল্যাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রেলকে ধ্বংস করা হয়েছিল। ধ্বংসপ্রাপ্ত রেলকে পুনরায় গতি ফিরিয়ে আনেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করেন। বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান আছে। দেশের যেসব এলাকায় রেল সংযোগ নেই, সেখানে সংযোগ দেওয়া হচ্ছে।

যে দেশ যত উন্নত, সে দেশের রেল যোগাযোগ তত উন্নত বলে মন্তব্য করে রেলমন্ত্রী বলেন, একটা ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী রেল খাতকে অধিক গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, গফরগাঁও রেল স্টেশনের বিদ্যমান রেল লাইনের পাশেই ব্রডগেজ লাইন স্থাপন হবে। এই ব্রডগেজ লাইন হবে জয়দেবপুর থেকে জামালপুর পর্যন্ত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাহমী গোলন্দাজ বাবেল, রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদার, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা