র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন
জাতীয়

গুজবের পোস্টে লাইক-শেয়ার দিলেই শাস্তি

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর, উসকানিমূলক ও মিথ্যা তথ্য দেয়া পোস্টে যারা লাইক ও শেয়ার দিচ্ছেন তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বুধবার (২০ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

খন্দকার আল মঈন বলেন, গুজব ছড়ানোর সঙ্গে যারা জড়িত তারা যে শ্রেণির মানুষই হোক কেন তাদের আইনের আওতায় আনা হবে। একটি চক্র নিজেদের স্বার্থে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এসব কনটেন্ট ছড়াচ্ছে। যেসব ফেসবুক পেজ ও গ্রুপ থেকে এ ধরণের মিথ্যা তথ্য বা কনটেন্ট ছড়ানো হচ্ছে সেসব ফেসবুক পেজ ও গ্রুপ অ্যাডমিনদের শনাক্ত করা হয়েছে।

র‍্যাব মুখপাত্র বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তারা সবাই সচেতন থাকবেন। কেউ না জেনে, না বুঝে কোনো পোস্টে লাইক, শেয়ার করা থেকে বিরত থাকবেন। কারণ আপনার একটা শেয়ার অনেক ভুল তথ্য একাধিক জায়গায় ছড়িয়ে যাবে।

র‌্যাব কর্মকর্তা মঈন বলেন, দেশ ও দেশের বাইরে থেকে যেসব স্থানে বসে এ ধরনের গুজব ছড়াচ্ছে সেসব স্থানও র‌্যাব শনাক্ত করেছে। সম্প্রতি কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, ফেনী ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বার্থান্বেষী মহলের অপতৎপরতা লক্ষ্য করা গেছে।

এছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা করছে চক্রান্তকারীরা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা