অভিযুক্ত ইকবাল হোসেন
জাতীয়

কে এই ইকবাল হোসেন

নিজস্ব প্রতিবেদক: পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ইকবাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে শনাক্ত করেছে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে।

জানা গেছে, কুমিল্লার নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে কোরআন রাখা ইকবালের বাড়ি নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর-লস্কর পুকুর এলাকায়। তার বাবা নূর আহমদ আলম মাছের ব্যবসা করেন। সিটিটিভির ফুটেজ দেখে পুলিশের একাধিক সংস্থা ইকবালকে শনাক্ত করে।

ইকবাল হোসেনের মা বিবি আমেনা বেগম জানান, তিনি ৩ ছেলে ও ২ মেয়ের মা। ইকবাল বড় সন্তান। ইকবালের জন্ম ১৯৯০ সালের ৬ আগস্ট। তিনি ১৫ বছর বয়স থেকে মাদকসেবী। বরুড়া উপজেলায় ১০ বছর আগে বিয়ে করেন এবং এক ছেলের বাবা। বিয়ের ৫ বছর পর স্ত্রীর সঙ্গে ইকবালের তালাক হয়। চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার কাদৈর গ্রামে আবারও বিয়ে করেন। এই সংসারে তার ১ ছেলে ও ১ মেয়ে। তার স্ত্রী ও সন্তান কাদৈর গ্রামে থাকেন।

ইকবালের মা জানান, ইকবাল নেশাগ্রস্ত হয়ে পরিবারের লোকদের অত্যাচার করতেন। রাস্তাঘাটে বিভিন্ন সময় পথচারীদের হয়রানি করতেন। গোসলখানায় বসে ইয়াবা সেবন করতেন। বেশিরভাগ সময় বিভিন্ন মাজারে থাকতেন। পঞ্চম শ্রেণির পর পড়াশোনা বন্ধ করে দেন। ১০ বছর আগে বন্ধুদের সঙ্গে পাড়ার কিছু ছেলের মারামারি হয়। এ সময় ইকবালের পেটে ছুরিকাঘাত করা হয়। ইকবাল তখন থেকে অসুস্থ। উল্টাপাল্টা চলাফেরা করায় বিভিন্ন সময় চুরির অভিযোগ এনে তাকে মারধর করতেন স্থানীয়রা।

ইকবালের ছোট ভাই মো. রায়হান বলেন, ইকবালকে খুঁজতে গত শুক্রবার থেকে পুলিশের সঙ্গে রয়েছি। সে ভালো কোরআন তিলাওয়াত করতে পারে।

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীর দিন গত বুধবার ভোরে কুমিল্লা শহরের নানুয়াদিঘির উত্তরপাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজা মণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। সেখানে ব্যাপক ভাংচুর চালানো হয়।

এ ঘটনার জের ধরে ওই দিন চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দুদের ওপর হামলা করতে যাওয়া একদল ব্যক্তির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেখানে নিহত হন চারজন। পরদিন নোয়াখালীর বেগমগঞ্জে হিন্দুদের মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা–ভাংচুর চালানো হয়। সেখানে হামলায় নিহত হয়েছিলেন দুইজন। এরপর রংপুরের পীরগঞ্জে হিন্দু বসতিতে হামলা করে ভাংচুর, লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দুদের মন্দির–মণ্ডপসহ বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে দেশের আরও অনেক এলাকায়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা