জাতীয়

রাজনৈতিক উদ্দেশে পীরগঞ্জে হামলা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশে দেশকে অস্থিতিশীল করা ও সরকারকে বেকায়দায় ফেলতে হামলার জন্য পীরগঞ্জকে বেছে নেওয়া হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে শেখ রাসেল দিবসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের টিজার প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কুমিল্লায় যে ঘটনাটি ঘটানো হয়েছে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করা হয়েছে জানিয়েছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক রাজনীতি করে।

এটি দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য করা হয়েছে।

তিনি বলেন, ‘যারা দেশে এই ধরনের বিশৃঙ্খলা ঘটায়, বিএনপি-জামায়াতসহ ধর্মান্ধ গোষ্ঠী, তারা বিভিন্ন সময়ে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে। পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হওয়ার সময় বিশৃঙ্খলা তৈরি করেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এবং সব শেষে দুর্গাপূজাকে উপলক্ষ করে বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়েছে ও করেছে।

তিনি বলেন, যারা এটি করেছে তাদের সারাদেশে এ ধরনের ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল। সরকারের কঠোর পদক্ষেপের কারণে সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

দলের সব নেতাকর্মীকে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। আরও বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটানোর জন্য চেষ্টা করা হয়েছিল। কিন্তু দলের নেতাকর্মীরা পাশে থাকায় সেটা সম্ভব হয়নি।

এসময় সবাইকে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানান মন্ত্রী।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা