জাতীয়

মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও পরিচয়পত্র প্রদানের জন্য টেন্ডার হয়ে গেছে, কার্যাদেশও দেয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়া কয়েক মাসের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট দেয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে পঞ্চগড় জেলার সদর উপজেলার নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সেজন্য উপজেলা -জেলা হাসপাতাল এবং ঢাকার ২২ বিশেষায়িত হাসপাতালে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধীরা এখনো পরাজয়ের গ্লানি ভুলতে পারে নি। সুযোগ পেলেই তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। কোন ইস্যু না পেয়ে তারা এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাচ্ছে।

মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রগতি সহ্য করতে পারে না। পাকিস্তানের চেয়ে সব ক্ষেত্রে বাংলাদেশের এগিয়ে যাওয়া তারা মেনে নিতে পারে না। তাই এত ষড়যন্ত্র। হাজার বছর ধরে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। ভবিষ্যতেও তা বজায় থাকবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, আমরা বীরের কন্ঠে বীর বীরগাথা প্রকল্প নিয়েছি। কিছু দিনের মধ্যে বাড়ি বাড়ি গেয়ে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন অভিজ্ঞতা বক্তব্য রেকর্ড করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা এবং সুযোগ -সুবিধা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা মাসিক ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।

মন্ত্রী এ সময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে আহ্বান জানান তিনি।

পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভা মেয়র জাকিয়া খাতুনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিকালে মন্ত্রী রংপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে এ দু'টি কমপ্লেক্স নির্মাণ করা হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা