জাতীয়

ড্রেনে পড়ার ৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের কালশী এলাকার ২২তলা গার্মেন্টস সংলগ্ন সুয়ারেজের খালে পড়ে নিখোঁজ হওয়া ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ৪টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক বাবুল বাশার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে এই ব্যক্তিকে উদ্ধার করি। তার নাম মানিক মিয়া। তার বয়স আনুমানিক বয়স ৪০ বছর। উদ্ধারের পর এই ব্যক্তির শারীরিক অবস্থার দিকে বিবেচনা করে আমরা তৎক্ষণাৎ তাকে পল্লবী থানা পুলিশের একজন কর্মকর্তার কাছে হস্তান্তর করেছি।

তিনি আরও বলেন, সকাল ৯টা থেকে ফায়ার সার্ভিসের ২৬ জনের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করেছে। আমরা ঘটনা স্থল থেকে ৬০ গজ এলাকার মধ্যে খুঁজে তাকে উদ্ধার করেছি।

পল্লবী থানার উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম বলেন, আমরা উদ্ধার হওয়া ব্যক্তিকে খুব দ্রুত মিরপুরের ইসলামিয়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর তিনি এখন সুস্থ আছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, হাসপাতালে এনে তার ব্লাড প্রেশার, হার্টবিট সবকিছুই চেক করা হয়েছে। একই সাথে তিনি শারিরীকচাভে কোথাও ক্ষতিগ্রস্থ হয়েছে কি না তাও পরীক্ষা করা হয়েছে। তবে তিনি পূর্ণাঙ্গভাবে সুস্থ্য আছেন বলে ডাক্তাররা নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ব্যক্তি সুস্থ্য থাকলেও আমরা তার কাছ থেকে কোনো ধরণের তথ্য সংগ্রহ করতে পারছি না। আমরা তাকে নানাধরণের প্রশ্ন করলেও তিনি কোন উত্তর দিচ্ছেন না। প্রত্যাক্ষদর্শীদের তথ্যমতে উদ্ধারকৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন , আবার কেউ বলছে সে কথা বলতে পারে না বলেও জানান তিনি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা