জাতীয়

সুষ্ঠু পরিবেশ আছে বলেই ভোট হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যেভাবে ভোট করতো, ১০টা হোন্ডা ২০টা গুন্ডা। এটাকে ভোটের পরিবেশ বলে? বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে বলে ভোট হচ্ছে। সুষ্ঠু ভোট হয়েছে বলেই অনেক জায়গায় বিএনপি জয়লাভ করেছে।

বুধবার (১৩ অক্টোবর) অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠা তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যেভাবে ভোট করতো, ১০টা হোন্ডা ২০টা গুন্ডা। এটাকে ভোটের পরিবেশ বলে? বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে বলে ভোট হচ্ছে। সুষ্ঠু ভোট হয়েছে বলেই অনেক জায়গায় বিএনপি জয়লাভ করেছে।

হাছান মাহমুদ বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়েছে বিধায় স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। যে সমস্ত দল জনবিচ্ছিন্ন হয়ে যায়, তারাই ভোট বর্জন করে। জননির্ভর কোনো দলের পক্ষে ভোট বর্জন করা আত্মহত্যার সামিল। আসলে তারা চায় এমন একটি ব্যবস্থা বাংলাদেশ হোক, যেটার মাধ্যমে নিশ্চিত করা যাবে বিএনপি ক্ষমতায় যাবে।

পরে সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুক এটাই প্রত্যাশা করি। অতীতেও বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে ছিলেন তখন প্রতিদিন সকাল-বিকেল দু’বেলা করে বলতেন বেগম খালেদা জিয়াকে অবশ্যই বিদেশ নিয়ে যেতে হবে। কিন্তু তখন বাংলাদেশের চিকিৎসায় ভালো হয়ে খালেদা জিয়া ঘরে ফিরেছিলেন।

হাছান মাহমুদ বলেন, এখন আবার বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ায় তারা যে ধোঁয়া তুলছেন সেটি আগের মতোই। নতুন কোনো বক্তব্য নয়। অসুস্থ হলে কি বিদেশ নিয়ে যেতে হবে? এটি কেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা