ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম
জাতীয়

বাড়তে পারে ডিএমপি কমিশনারের মেয়াদ

নিজস্ব প্রতিবেদক: ডিএমপি কমিশনার হিসেবে আরও এক বছরের জন্য মোহা. শফিকুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হতে পারে বলে জানা গেছে।

কিছুদিনের মধ্যেই নতুন কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এ সংক্রান্ত নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, মেয়াদ বৃদ্ধির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাকে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এক বছরের জন্য মেয়াদ বাড়ানোর কথা বলেছেন। এর বাইরে আমি কিছু জানি না।

একাধিক সূত্র জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদটিতে প্রধানমন্ত্রীর অনুমোদনের পরই প্রজ্ঞাপন জারি করা হবে।

ডিএমপি সূত্র জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার মোহা. শফিকুল ইসলাম ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান কমিশনারের মেয়াদ শেষ হওয়ার আগে থেকেই নতুন কমিশনার হওয়ার জন্য একাধিক কর্মকর্তা তদবির করছিলেন।

কিন্তু সরকারের পক্ষ থেকে কাকে রেখে কাকে কমিশনার পদে পদায়িত করা হবে তা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। তুলনামূলক ঊর্ধ্বতন ব্যাচের কর্মকর্তাদের রেখে নিচের ব্যাচের কোনও কর্মকর্তাকে কমিশনার পদে পদায়িত করা হলে বাহিনীতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আলোচনা চলছে।

এ কারণে বর্তমান কমিশনার মোহা. শফিকুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া অথবা ১২তম ব্যাচের কাউকে এই পদে পদায়িত করা হতে পারে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা