জাতীয়

তামাক কোম্পানির অবৈধ বিজ্ঞাপন বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক: তামাক কোম্পানির আগ্রাসন ও অবৈধ বিজ্ঞাপন বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট। জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে মাদকবিরোধী সংগঠন প্রত্যাশা, ডব্লিউ বি বি ট্রাস্ট, টি সি আর সি, এইড ফাউন্ডেশন ও বাংলাদেশ তামাকবিরোধী জোট এই মানববন্ধনের আয়োজন করে।

শনিবার (৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

প্রত্যাশা'র সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বলেন, তামাক কোম্পানি কূটকৌশলের মাধ্যমে দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত তামাকের বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে। বহুজাতিক ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, জাপান টোব্যাকোসহ দেশীয় তামাক কোম্পানিগুলো রাজধানী ঢাকাসহ সারা দেশে বিড়ি-সিগারেটের টং দোকান স্থাপন করেছে। সেখানে তাঁরা সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে তামাকের বিজ্ঞাপন প্রচার করছে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্ম তামাকে আসক্ত হয়ে মাদকাসক্তে পরিণত হচ্ছে। ফলে দেশের মেধাবী তরুণেরা সম্পদের পরিবর্তে বোঝায় পরিণত হচ্ছে। তাই জনস্বার্থে জরুরীভিত্তিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে।

মানববন্ধন শেষে প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সেমিনারের আয়োজন করে সংগঠনটি। সেমিনারে উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশের প্রোগ্রাম অফিসার সৈয়দা অনন্যা রহমান, সমন্বয় পরিষদ, শহর সমাজসেবা কার্যালয়-১ এর সাবেক সভাপতি মো. জাকির হোসেন সহ বিভিন্ন সংগঠন ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা