জাতীয়

জন্ম নিবন্ধনে এক কোটি মানুষ বেশি

নিজস্ব প্রতিবেদক: আজ দেশে পালিত হচ্ছে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস। এ দিবসে উঠেছে এসেছে ভিন্ন একটি তথ্য। বর্তমানে দেশে জনসংখ্যার চেয়ে জন্ম নিবন্ধনকারীর সংখ্যা এক কোটির বেশি। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের দুর্বলতার কারণে এ অবস্থা বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

দ্বৈত নিবন্ধন, মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন বাতিল না করাসহ বিভিন্ন কারণেই হিসাবে গড়মিল। সংকট সমাধানে নতুন সফটওয়্যারে পুরনো তথ্য স্থানান্তর হচ্ছে। এতে আবার অনেকেরই পূর্বের নিবন্ধন তথ্য হারিয়ে যাচ্ছে।

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করার বাধ্যকতা আছে। জরুরি ১৮টি সেবা পেতে জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন।

দেশে ২০১০ সালে অনলাইনে জন্ম নিবন্ধন শুরু হয়। তবে দুর্বল সফটওয়্যার, দক্ষ লোকবলের অভাবসহ নানা সংকটে একই ব্যক্তির একাধিকবার নিবন্ধনের সুযোগ তৈরি হয়। ফলে, দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি হলেও এখন পর্যন্ত জন্ম নিবন্ধন হয়েছে ১৮ কোটি ৫০ লাখ প্রায়।

অসঙ্গতি দূর করতে পুনরায় অনলাইনে জন্ম নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের নিবন্ধন অনলাইনে হয়নি, তাদেরকে আবারও নিবন্ধন করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ২০১০ সালের পর নিবন্ধিত অনেকের তথ্য অনলাইনে পাওয়া যাচ্ছে না।

শুরু থেকে জন্ম নিবন্ধনের অনলাইন কার্যক্রমের সাথে যুক্ত থাকা সংস্থা ইউনিসেফ জানায়, ৫ বছরের নিচে নিবন্ধন আছে ৫৬ শতাংশের।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) মুস্তাকীম বিল্লাহ ফারুকী জানিয়েছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন ইনফরমেশন সিস্টেমকে শুদ্ধিকরণের প্রক্রিয়া চলছে। ব্যক্তিগত বিভিন্ন সনদের সাথে যুক্ত জন্ম নিবন্ধনের দ্বৈততা রুখতে না পারলে ঝুঁকি তৈরি হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা