মোবাইল ফোন
জাতীয়

অনিবন্ধিত এক লাখ ফোন বন্ধ

নিজস্ব প্রতিবেদক: অনিবন্ধিত ও অবৈধ মোবাইল ফোন বন্ধের কার্যক্রম শুরুর প্রথম তিনদিনে এক লাখ ২৫ হাজার সেট বন্ধ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি জানিয়েছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারে (এনইআইআর) নিবন্ধন না থাকায় এসব হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হতে দেয়া হয়নি।

এর আগে, টানা তিন মাস পরীক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাবার পর গত শুক্রবার (১ অক্টোবর) থেকে বিটিআরসি অনিবন্ধিত নতুন হ্যান্ডসেট বন্ধ করা শুরু করে।

বিটিআরসি জানায়, প্রথম তিনদিনে মোট তিন লাখ ৪৯ হাজার ৬৫২টি সেট তাদের নেটওয়ার্কে নতুন শনাক্ত হয়। ইতোমধ্যে নেটওয়ার্কে নতুন যুক্ত হয়েছে দুই লাখ ২৪ হাজার ৮২৭টি মোবাইল ফোন। তবে নেটওয়ার্কে যুক্ত হতে চেয়েও পারেনি এক লাখ ২৪ হাজার ৮৬১টি হ্যান্ডসেট।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেছেন, আমরা ১ অক্টোবর থেকে চূড়ান্তভাবে অনিবন্ধিত মোবাইল ফোন সেট বন্ধের প্রক্রিয়া শুরু করেছি। এখন আর কোনো আনঅফিসিয়াল বা অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হবে না। ইতোমধ্যে বেশ কিছু হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

সুব্রত রায় বলেন, অক্টোবর মাসের আগ পর্যন্ত যত হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হয়েছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে। এমনকি দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন করা ও বিদেশ থেকে আমদানি করা মোবাইল সেটও এনইআইআরে সংরক্ষিত রয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এনইআইআর ডেটাবেজে স্বয়ংক্রিয়ভাবে প্রায় ৪৪ কোটি হ্যান্ডসেটের আইএমইআই নম্বর নিবন্ধিত হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা