পাখি হারানো বিজ্ঞপ্তি
জাতীয়

টিয়া খুঁজতে পুরস্কার ঘোষণা

সান নিউজ ডেস্ক: 'পাখি হারানো বিজ্ঞপ্তি' শিরোনামে রাজধানীর গুলশান এলাকার দেয়াল ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। দেয়ালে এমন পোস্টার নজর কেড়েছে অনেকের।

'পাখি হারানো বিজ্ঞপ্তি' শিরোনামের পোস্টারগুলোতে লেখা আছে, সান কন্যুর প্রজাতির হারিয়ে যাওয়া শখের ওই টিয়া পাখিটির সন্ধানদাতাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

পোস্টারটিতে লেখা রয়েছে- কিউই (টিয়া) পাখিটি নিজের নাম বলতে পারে।

ব্যতিক্রম এই পোস্টারটি যিনি লাগিয়েছেন তিনি গুলশান-১ এলাকার বাসিন্দা। হারিয়ে যাওয়া টিয়া পাখিটির মালিক তিনি। নাম ফাইজা ইব্রাহীম।

এ ব্যাপারে তিনি বলেন, পাখিটিকে কিউই নামে ডাকি আমি।

তিনি বলেন, পোষা পাখিটি মুক্ত অবস্থায় থাকতো। বাড়ির সবার প্রিয় হওয়ায় কাঁধে কাঁধে ঘুরে বেড়াতো। রাতের বেলা শুধু খাঁচায় থাকতো। গত ৩ অক্টোবর সকাল নয়টার পর থেকে পাখিটি নিখোঁজ হয়।

ফাইজা বলেন, এই পাখিটি ছাড়াও আমার পোষা কুকুর ও বিড়াল আছে।

টিয়া পাখিটি ২০১৮ সালে কেনেন বলে জানান ফাইজা। সান কন্যুর প্রজাতির পাখির জন্ম মূলত দক্ষিণ আমেরিকায়। এটি একটি কেজ বার্ড বা খাঁচায় পোষা পাখি। বাংলাদেশে আমদানি করার পাশাপাশি অনেকেই প্রজনন করে বাচ্চা বিক্রি করেন।

ঢাকার পোষা পাখির দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, পূর্ণবয়স্ক একজোড়া প্রজননক্ষম সান কন্যুরের দাম পঞ্চাশ হাজার টাকা। সেই হিসেবে একটির দাম পঁচিশ হাজার টাকা।

প্রজননক্ষম না হলে প্রতিটি সান কন্যুরের দাম বিশ হাজার টাকা। আর নবজাতকের দাম বারো হাজার টাকার মতো বলে জানা যায়।

একটি পাখির দামের তুলনায় শুধু খুঁজে দেয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করলেন কেন, এমন প্রশ্নের জবাবে ফাইজা বলেন, যারা পাখি পালন করেন তারা জানেন যে পাখি হারিয়ে গেলে সেটি খুঁজে পাওয়া কতোটা কঠিন। এ নিয়ে পাখিটা তৃতীয়বারের মতো হারালো। আর তাছাড়া প্রিয় কিছু হারিয়ে গেলে তার কষ্ট বেশি।

তিনি বলেন, প্রথমবার যখন হারিয়ে গেছে, তখন আমি পোস্টার দিয়েছিলাম। বাসার পাশেই কন্স্ট্রাকশনের কাজ চলছিলো। তারা পেয়েছিলো। আমি তাদের চৌদ্দ হাজার টাকা দিয়েছি। দ্বিতীয়বারও পোস্টার দিয়েছি। যারা পেয়েছিলো তারা টাকা নিতে চায়নি। কিন্তু আমি উপহার দিয়েছি।

আমার কাছে টাকার চেয়ে বড় হলো পাখিটাকে পাওয়া। আমি টাকার অংকটাও বেশি দিয়েছি। কারণ একটা মানুষ কষ্ট করে পাখি খুঁজে দেবে তার অবশ্যই পুরস্কার পাওয়া উচিত।

পাখিটা খুঁজে দেবার জন্য এরইমধ্যে তিনি অন্তত চল্লিশটি ফোনকল পেয়েছেন বলেও জানান।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা