জাতীয়

গাজীপুরে বাস চাপায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের ভোগড়ায় এলাকায় বাসচাপায় পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। বাসচাপায় শ্রমিক নিহতের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। তাঁরা ঘাতক বাসটিকে আটক করে আগুন জ্বালিয়ে দেয়। পরে পুলিশ ও স্থানীয়রা বাসের আগুন নেভায়।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শ্রমিকের নাম আরিফ হোসেন (২০)। তাঁর বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকায়। তিনি স্থানীয় ভোগড়া এলাকার আলিফ ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড নামক পোশাক কারখানার সুয়িং অপারেটর ছিলেন।

গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. জাকির হাসান জানান, সোমবার দুপুরের খাবার খেয়ে বাসা থেকে হেঁটে কারখানায় ফিরছিলেন আরিফ হোসেন। তিনি কারখানার সামনে এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় শ্যামলী বাংলা পরিবহনের দ্রুত গতির একটি বাস তাঁকে চাপা দেয়। এতে আরিফ হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে চালক বাসটি ফেলে রেখেই পালিয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে উক্ত কারখানার শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও স্থানীয়রা বাসের আগুন নেভায়। এ সময় শ্রমিকেরা নিহত আরিফ হোসেনের ক্ষতিপূরণ ও বিচারের দাবি করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ দাবি মেনে নিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা