ছবি: সংগৃহীত
জাতীয়

বাইক উপহার পেলেন সেই পাঠাও চালক

নিজস্ব প্রতিবেদক: পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল পোড়ানো সেই পাঠাও চালক শওকত আলমকে একটি মোটরসাইকেল উপহার দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী।

সোমবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্ট্যাটাস দিয়ে গোলাম রাব্বানী জানান, টিম পজেটিভ বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার ভালোবাসার উপহার হিসেবে শওকত আলমকে একটি ভালো মানের মোটরসাইকেল কিনে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

তারই ধারাবাহিকতায় বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে পাঠাও চালক শওকত আলমকে ডিসকভার ১২৫ সিসির একটি বাইক হস্তান্তর করেন গোলাম রাব্বানী। বাইক হস্তান্তরের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে রাব্বানী লিখেন, টিম পজেটিভ বাংলাদেশের পক্ষ থেকে শওকত আলম সোহেল ভাইকে 'দেশরত্ন শেখ হাসিনা'র উপহার' হিসেবে একটি ব্রান্ড নিউ ডিসকভার ১২৫ সিসির মোটরসাইকেল প্রদান করা হয়েছে। এই মহতী উদ্যোগে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন, টিম পজেটিভ বাংলাদেশের পক্ষ সদস্য জাকির হোসাইন ভাই, আহম্মেদ বিন সজিব মেহেদী ইসলাম, মেহেদী হাসান রিমন, শাকিল নিঝুম, আদনান রাহান, রাসেল আহমেদ, নাদিম মাহমুদ, শরিফ ওবায়দুল্লাহ এবং এসকে ট্রেডার্সের সত্ত্বাধিকারী মামুন ভাই।

উল্লেখ্য, রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও'র এক চালক। মামলার জেরে ক্ষোভ থেকে নিজের মোটরসাইকেলে আগুন দেন তিনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয়ে যায় সেটি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা