জাতীয়

জন্মদিনে কেক কাটলেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫তম জন্মদিনের কেক কেটেছেন। ২৮ সেপ্টেম্বর নিজের ৭৫তম জন্মদিনের কেক কাটেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।

বুধবার (২৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে কেকের ছবি দিয়ে প্রধানমন্ত্রী লেখেন (MY BRITHDAY CELEBRATE) আমার জন্মদিন উদযাপন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হেলসিঙ্কির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। হেলসিঙ্কি হয়ে ১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

২০ সেপ্টেম্বর জলবায়ু পরিবর্তন নিয়ে রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন শেখ হাসিনা। জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষ্যে ইউএন গার্ডেনে একটি বেঞ্চ উৎসর্গ করেন বঙ্গবন্ধু কন্যা। ওই দিন বিকেলে সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক শীর্ষক একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২১ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরে উদ্বোধনী অধিবেশনে যোগ দেন তিনি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত কর্তৃক আয়োজিত বিজনেস গোলটেবিল: ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল অনুষ্ঠানেও যোগ দেন সরকার প্রধান।

২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ডারবান ডিক্লারেশন এন্ড প্রোগ্রাম অব এ্যাকশন গ্রহণের ২০তম বার্ষিকী উপলক্ষে সাধারণ পরিষদের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। এরপর বিকেলে, রোহিঙ্গা সংকট: একটি টেকসই সমাধানের জন্য করণীয় শীর্ষক একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।

২৩ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী জাতিসংঘের সুইডিশ মিশন আয়োজিত জাতিসংঘের সাধারণ কর্মসূচি: সমতা ও অন্তর্ভুক্তি অর্জনের পদক্ষেপ শীর্ষক নেতাদের নেটওয়ার্কের একটি অনুষ্ঠানে যোগ দেন।

তিনি জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব কর্তৃক আহ্বান করা ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দশক কর্মসূচির অংশ হিসেবে খাদ্য ব্যবস্থা শীর্ষ সম্মেলনে যোগ দেন।

সফরকালে ডেনমার্কের প্রধানমন্ত্রী, বার্বাডোজের প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা, মালদ্বীপের প্রেসিডেন্ট এবং ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়াও জাতিসংশ মহাসচিব এবং ইইউ কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক অংশ নেন।

যুক্তরাষ্ট্র সফর শেষে ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং হেলসিঙ্কিতে যাত্রা বিরতির পর ১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে সরকার প্রধানের।

২০২০ সালের ফেব্রুয়ারির পর করোনা মহামারিকালে এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা