জাতীয়

অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ জরুরি

নিজস্ব প্রতিবেদক: ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের সামনে তুলে ধরে সব অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে আতাউস সামাদ স্মৃতি পরিষদ। সভায় বক্তারা তার কর্মজীবনের কৃতি স্মরণ করেন। একই সঙ্গে সভায় বিশিষ্ট সাংবাদিক এ বি এম রফিকুর রহমানকে আতাউস সামাদ স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের জন্য সাংবাদিকদের ঐক্য অত্যন্ত জরুরী। কারণ বর্তমানে যে মতামত ব্যক্ত করা একেবারে অপরিহার্য, তা সাংবাদিকেরাই করতে পারেন। সংবাদ এখন মালিকের কাছে গেলে বদলে যায়। তাই সাংবাদিকদের স্বাধীনতা রক্ষা করার জন্য ঐক্য দরকার। সাংবাদিক নেতাদের সঙ্গে যে হেয় আচরণ করা হয়েছে, তার বিরুদ্ধে যেমন ঐক্য তৈরি হয়েছে, এটা ধরে রাখতে হবে।

সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমানে সবাই সূর্যমুখীর মতো হয়ে গেছে। শুধু ক্ষমতার দিকে তাকিয়ে থাকে। নিজেকে ক্ষমতাবান করতে চায়। এই মহামারিতে লাখ লাখ মানুষ গরিব হয়েছে। বৈষম্য বেড়েছে সমাজে। আজ কেবল সভ্যতার সংকট নয়, আজ এই পৃথিবীতে মানুষের অস্তিত্বের সংকট তৈরি হয়েছে। এই করোনা, এই তালেবান হচ্ছে পুঁজিবাদ ও ফ্যাসিবাদের ফলাফল।

আতাউস সামাদের স্মরণে তিনি বলেন, রফিকুর রহমানের ছবি আমরা দেখেছি, কিন্তু সেই ছবির পেছনে যিনি ছিলেন, সেই আতাউস সামাদের কথা আজ আরও ভালোভাবে জানলাম। সবাই তাকে শিক্ষক হিসেবে পেয়েছেন আর আমি তাকে ছাত্র হিসেবে পেয়েছি। তাঁকে গণ-অভ্যুত্থানের সময় দেখেছি, স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেখেছি। কোনটা খবর, উনি সেটা খুব ভালো বুঝতেন।

পুরস্কার গ্রহণের পর এ বি এম রফিকুর রহমান বলেন, আমি রয়টার্সে চল্লিশ বছর ধরে যে কাজটা করি, সেটা সামাদ ভাইয়ের অনুরোধেই শুরু করেছিলাম। তিনি আমার জীবনে অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। প্রতিদিনই আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, আমাদের নতুন সময় পত্রিকার সম্পাদক নাইমুল ইসলাম খান, এটিএন নিউজের সিনিয়র সাংবাদিক মুন্নি সাহা, আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক গোলাম রহমানসহ প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা