জাতীয়

দেশ বাঁচাতে জাফরুল্লাহর ৫ দফা

নিজস্ব প্রতিবেদক: দেশ রক্ষার্থে পাঁচ দফা বাস্তবায়নের জন্য সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরী । তিনি বলেন, আমার মতে, পাঁচ দফায় আসতে হবে। কেউ অনাহারে থাকবে না, কৃষক শ্রমের ন্যায্য মূল্য পাবে, রিকশার মালিক হবেন চালক, জনগণের অধিকার নিশ্চিত করতে হবে, কোনো শিক্ষিত বেকার থাকবে না।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা খালেদা জিয়া কি জেলে আছেন না মুক্ত আছেন? আসলেই যদি সাজা স্থগিত হয়ে থাকে, তবে তাঁকে মাঠে নামতে বলেন। শেখ সাহেব বলতেন, লাঠি নিয়া নাইমা পড়, সব পালায় যাবে।

জাফরুল্লাহ আরও বলেন, এই দেশে একটা মানুষ খুন করলে জেল হয় ফাঁসি হয়; কিন্তু পুরো গণতন্ত্রকে যারা হত্যা করল, তাদের কোনো বিচার হলো না কেন? ইমামদের দায়িত্ব নামাজ পড়ানো। বিচারের দায়িত্ব আপনাদের না। ইমাম সাহেবরা, আপনারা আমাদের নেতা, মেয়েদের আটকায়েন না।

আফগানিস্তান প্রসঙ্গে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আফগানিস্তানে খাদ্যসহায়তা দেন, তাদের সমর্থন দেন, যেন তারা কট্টরপন্থী না হয়ে যায়। সাহায্য পেলে তারা নিশ্চয়ই উদারপন্থী হবে। আর একটা শিশুও যেন ওইখানে না খেয়ে মারা না যায়।

দেশ গভীর রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে দাবি করে ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আইনজীবী, পেশাজীবী, মিডিয়া তারকা—সবার ওপরই নির্যাতন হচ্ছে। শুধু আমাদের দুর্বলতার কারণেই তারা টিকে আছে। আমি ডাকসুর ভিপি হয়েছি, কিন্তু আমি নিজে ভোট দিতে পারিনি। সংকটটা যেহেতু জাতীয়, তাই সবার এক হয়ে একটা রূপরেখা প্রস্তুত করা দরকার ৷ দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন ভোটাধিকারের এক দাবিতে রাস্তায় নামতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, সাংবাদিক নেতাদের মুখ বন্ধ করার জন্য ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বিশ্বের সব দেশেই সরকার, রাজনীতিবিদদের সমালোচনা করা যায়, কিন্তু এই দেশে করলে মামলা হবে, জেল হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে লিখতে চাইছে এই সরকার। প্রকৃত যাঁরা মুক্তিযোদ্ধা, তাঁদের নিয়ে মিথ্যাচার করছে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, একটা দল অন্যায়ভাবে, ষড়যন্ত্র করে, গায়ের জোরে গত ১৩ বছর ধরে ক্ষমতা দখল করে আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো বিরোধী দল নির্বাচনে যায়নি, তবু দুজন মারা গেছে, শতাধিক মানুষ আহত হয়েছে। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়।

এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. ইবরাহিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, পিপলস পার্টির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ। আলোচনাসভায় নেতৃবৃন্দ জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে সুষ্ঠু ভোট ও গণতন্ত্রের দাবিতে একযোগে কাজ করার কথা ব্যক্ত করেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা