ব্যাংক কর্মকর্তার মৃত্যু
জাতীয়

ভবন থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগ মধ্য বাসাবো এলাকায় নাভানা টাওয়ারের ছাদ থেকে পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত শওকত হোসেন ফকির (৩৫) বেসিক ব্যাংকের সিনিয়র অফিসার (ফকিরাপুল শাখা)।

মঙ্গলবার সকাল দশটায় মধ্য বাসাবো, নাভানা টাওয়ারের পঞ্চম তলা ভবনে এ দুর্ঘটনাটি ঘটে।

পথচারী তৌফিক হোসেন জানান, মধ্য বাসাবো এলাকায় নাভানা টাওয়ার এর নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে আমি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এলাকার লোকজনের মুখে জানতে পারি, মৃত ব্যক্তি নাভানা টাওয়ারের পঞ্চম তলায় ভাড়া থাকতেন। তিনি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়েছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহতের বড় বোন সুলতানা মাহমুদা বেগম বলেন, মধ্য বাসাবো নাভানা টাওয়ারের ছোট ভাই শওকত তার অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশা আক্তার কে নিয়ে থাকতেন। আমি নিজেও আমার পরিবার নিয়ে ওই এলাকাতেই থাকি। শওকত বেসিক ব্যাংকের মতিঝিল শাখায় কর্মরত ছিলেন সেখান থেকে কিছুদিন আগে ফকিরাপুলের শিফট হয়েছে। আজ সকালে বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন।

তিনি আরও বলেন, কি কারণে কেন এমন হলো বিষয়টি বুঝে উঠতে পারছিনা তবে তারা সাংসারিক জীবনে খুবই সুখের ছিলেন। তার কারো সঙ্গে কোন শত্রুতা ও নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, 'মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।'

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা