জাতীয়

ঢাকা চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক: লকডাউন শেষ। বেশ কিছুদিন আগে খুলে দেওয়া হয়েছে বিনোদন স্পটগুলো। সাপ্তাহিক ছুটিতে যাদের পক্ষে সম্ভব হচ্ছে, তাঁরা পাড়ি জমাচ্ছেন পাহাড় কিংবা সাগর দেখতে। আর যারা সেসব জায়গায় যেতে পারছেন না, তাঁরা ভিড় করছেন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র মিরপুর চিড়িয়াখানা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সেখানে গিয়ে দেখা গেল মানুষের উপচে পড়া ভিড়। হাজারে হাজারে মানুষ একটু খোলা জায়গায় ঘেরার জন্য ছুটির দিনটিকে বেছে নিয়েছেন। তরুণ-তরুণীদের সংখ্যা বেশি হলেও শিশু ও বয়োজ্যেষ্ঠরাও এসেছেন চিড়িয়াখানায়। কেউ কেউ এসেছেন সপরিবারে। ঢাকার মোহাম্মদপুর, বসিলা, সাভার কিংবা পুরান ঢাকা থেকে যেমন এসেছেন দর্শনার্থীরা, তেমনি এসেছেন ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকেও।

কথা হলো রুবেল মিয়ার সঙ্গে। তিনি এই প্রথম মিরপুর চিড়িয়াখানায় এসেছেন গাজীপুর থেকে। স্বভাবতই বেশ উচ্ছ্বসিত। জানালেন, লকডাউন শেষে অনেকটা ভয়ে ভয়েই তিনি ঘুরতে বেরিয়েছেন বন্ধুদের সঙ্গে।

ঢাকায় ভাইয়ের বাসায় ঘুরতে এসেছেন বীণা রানি। আজ সপরিবারে এসেছেন চিড়িয়াখানা দেখতে। চারদিকে গিজগিজ করা মানুষ দেখে বেশ খানিকটা ঘাবড়ে গেছেন তিনি। জানালেন, দিনাজপুর থেকে ঢাকা এসেছেন ভাইয়ের বাসায়। আজ ঘুরতে বেরিয়েছেন। এত মানুষ দেখে বেশ ভয় পাচ্ছেন তিনি। কারণ, প্রবেশ পথে বারবার নো মাস্ক, নো এন্ট্রি ঘোষণা করা হলেও চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের বেশির ভাগেরই মুখে মাস্ক নেই।

পশুপাখির অনেক খাঁচা ফাঁকা থাকলেও লোকজনের কমতি নেই মিরপুর চিড়িয়াখানায়। দীর্ঘদিন ঘরবন্দী থাকার পর শরতের হঠাৎ বৃষ্টির ভয় উপেক্ষা করেই এখানে এসেছেন দর্শনার্থীরা। দুপুরের দিকে একপশলা বৃষ্টিতে কাকভেজা হতে হয়েছে অনেককেই। তারপরও ঘরের বাইরে আসার আনন্দ যেন চোখেমুখে উপচে পড়েছে তাদের।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা