জাতীয়

আফগানিস্তানে খাদ্য ও ওষুধ পাঠানো হবে

কূটনৈতিক প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আফগানিস্তানের মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। প্রতি তিন জন আফগানের মধ্যে একজন অভুক্ত অবস্থায় আছে এবং প্রায় ২০ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। এ প্রেক্ষাপটে মানবিক সহায়তা হিসেবে আফগানিস্তানে খাদ্য ও ওষুধ পাঠাতে এবং যেকোনও ধরনের জাতিসংঘ উদ্যোগে সম্পৃক্ত হতে প্রস্তুত বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আফগানিস্তানের মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ আয়োজিত একটি হাইলেভেল বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা আনন্দের সঙ্গে মৌলিক খাদ্যসামগ্রী ও জীবন-রক্ষাকারী ওষুধ দিয়ে সহায়তা করতে পারি। এই কোভিড মহামারির সময়ে আমরা পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট, মাস্ক ও অন্যান্য প্রয়োজনীয় মেডিক্যাল সামগ্রী দিতে চাই।

প্রায় ছয় ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিভিন্ন দেশ আফগানিস্তানে কীভাবে সহায়তা করা যায় সেটি তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশ অংশীদার হতে চায়। মৌলিক স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, আইসিটি, কৃষি ক্ষেত্রে বাংলাদেশ অংশীদার হতে চায়।

বৈঠক আয়োজনের জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তান পরিস্থিতি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্থিতিশীল আফগানিস্তান দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শান্তিপূর্ণ ও সমৃদ্ধ আফগানিস্তান দেখতে চায় বাংলাদেশ জানিয়ে তিনি বলেন, এজন্য অন্তর্ভুক্তিমূলক, আফগানি নেতৃত্ব ও আফগানিদের দ্বারা তৈরি টেকসই সমাধান প্রয়োজন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা