জাতীয়

রাজধানীতে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক: তীব্র যানজটের কবলে পড়েছেন রাজধানীবাসী। দেড়বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান চালু ও সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় রোববার (১২ সেপ্টেম্বর) সৃষ্টি এই যানজট। শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় যানজট ছিল লক্ষণীয়।

রোববার (১২ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়কে যান চলাচলে ধীর গতি দেখা যায়। ৬০ ফিট সড়কের মনিপুর স্কুলের সামনে ছিল যানজট। এছাড়াও মিরপুর সড়কের শ্যামলী থেকে আসাদগেট পর্যন্ত ছিল দীর্ঘ যানজট।

মোহাম্মদপুর আইডিয়াল স্কুল ও মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ (বালিকা শাখা) এলাকায় গাড়ির চাপ বেড়ে যায়। সকাল ১০টার পর সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত দায়িত্ব ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়। তাদের তৎপরতায় সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের দাবি, অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে চলাচল করছে যানবাহন।

তবে করোনার মধ্যে চলমান ব্যবস্থার চেয়ে ট্রাফিক বিভাগ থেকে আজ আলাদা উদ্যোগ নিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় যান চলাচল বেড়ে যাওয়া ও যানজট সৃষ্টির আশঙ্কায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন সড়কে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়। স্কুল-কলেজের সামনে বা আশপাশের এলাকায় যাতে গাড়ি পার্কিং না করা হয় সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি বরাবর অনুরোধও জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা