জাতীয়

ডেঙ্গুর বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান 

নিজস্ব প্রতিবেদকঃ ডেঙ্গু থেকে শিক্ষার্থীদের বাঁচাতে সচেতন হওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমানে করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীরা যদি তাদের ইউনিফর্ম এর বাইরে নিজেদের পছন্দমতো পোশাক পরে স্কুলে আসেন, তাহলে বাধা দেওয়ার দরকার নেই। তাছাড়া, অনেক শিক্ষার্থীর ইউনিফর্ম স্বাভাবিক মাপমতো নেই। তাই এ বিষয়ে চাপ দেওয়ার দরকার নেই।’

এছাড়া, অভিভাবকরা যদি টিউশন ফি একসাথে দিতে না পারেন, তাহলে তাদেরকে মাসিক কিস্তির ভিত্তিতে টিউশন ফি পরিশোধের ব্যবস্থা করে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, ‘করোনা সংক্রমনের হার কিছুটা কমে আসায় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার উদ্যোগ নিয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। যদি পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যায় আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা