জাতীয়

৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির পক্ষ থেকে গত ৩দিনে ৬৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফগিং ও লার্ভিসাইডিংসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে এডিস মশা ও ডেঙ্গু মোকাবেলায় মিরপুরের পীরেরবাগ এলাকায় "দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার" স্লোগান বাস্তবায়ন এবং শনাক্তকৃত ডেঙ্গু রোগীর বাড়িসহ আশেপাশে ফগিং, লার্ভিসাইডিং ও অন্যান্য কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে ডিএনসিসি মেয়র একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, যদি কোন শিক্ষাপ্রতিষ্ঠান এখনও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের বাইরে থেকে থাকে তাহলে "সবার ঢাকা" মোবাইল অ্যাপস অথবা ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন কিংবা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অবহিত করা হলে ফগিং ও লার্ভিসাইডিংসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেয়া হবে।

মেয়র আতিকুল বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নৈতিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার সরকারী, বেসরকারী ও আধাসরকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে "শিক্ষার জন্য সুস্থ্য পরিবেশ" নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। পীরেরবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরে ঢুকে প্রতিষ্ঠানটির অব্যবহৃত একাধিক টয়লেটে এডিসের লার্ভা দেখে বিষয়টিকে খুবই দুঃখজনক অভিহিত করে সেগুলো আজকের মধ্যেই পরিষ্কার করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেন।

তিনি বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতিতে ছাত্র, শিক্ষক ও অভিভাবকসহ সকলকেই সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।
মো. আতিকুল ইসলাম বলেন, পাঠদানের জন্য ব্যবহৃত প্রতিটি শ্রেণিকক্ষেই যাতে শিক্ষার্থীদের সঠিকভাবে মাস্ক পরিহিত অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠদান করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। নগরবাসীকে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা এবং শিশুদেরকে শর্টস না পরিয়ে পরিপূর্ণ জামাকাপড় পরানোর পরামর্শ দেন।

তিনি আরও বলেন, শিশু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সঠিক তথ্যাদি ডিএনসিসিকে সরবরাহ করা হলে দ্রুততম সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ডেঙ্গু রোগীর বাড়ীসহ আশেপাশে ২০০ মিটার পর্যন্ত ফগিংসহ লার্ভিসাইডিংয়ের ব্যবস্থা করা হবে।

মো. আতিকুল ইসলামের নির্দেশনা ও স্থানীয় জনগণের সহায়তায় পীরেরবাগ এলাকায় ফুটপাত ও রাস্থা দখল করে নির্মাণাধীন ভবনের অংশবিশেষ, বিভিন্ন ভবনের সিঁড়ি এবং নির্মাণসামগ্রী বুলডোজার দিয়ে গুঁড়িয়ে উচ্ছেদ করা হয়।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা