জাতীয়

রাজধানীতে দুর্ঘটনায় দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে পৃথক দুর্ঘটনায় সবুজবাগে ভবনের ছাদ থেকে পড়ে শফিকুল ইসলাম (ডেকোরেটর শ্রমিক) ও এলিফ্যান্ট রোডে বিদ্যুৎস্পৃষ্টে সুমন আহমেদ (২৫) নামে (এ্যালুমিনিয়াম ফিটিং মিস্ত্রি) দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের দিকে এই দুর্ঘটনাগুলো ঘটে।

ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শন মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে তিনি বলেন, 'পৃথক ঘটনায় মারা যাওয়া দুই শ্রমিকের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।'

শফিকুলের স্বজনরা জানায়, শফিকুলের বাবার নাম ইমান আলী। পরিবার নিয়ে খিলগাঁও শেখেরজায়গা নামক এলাকাতে থাকতেন তিনি। তাঁর কোনো সন্তান নেই। সবুজবাগ দক্ষিণগাঁওয়ের চন্দ্রপুরী ডেকোরেশনে কাজ করতো সে। দক্ষিণগাঁও একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের চার তলার ছাদে ডেকোরেটর সামগ্রী নিয়ে ছাদের দিকে রসুনের কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে যায়।

এদিকে ভবনের মালিক পারভেজ রহমান জানান, ২৭১/২ এলিফ্যান্ট রোডে চারতলা ভবনের তিন তলায় থাই এ্যালুমিনিয়াম ফিটিং এর কাজ করার সময় কার্নিশের বাহিরে থেকে থাই-এর অংশ বাহিরের বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে সুমন আহমেদ অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দুপুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা