জাতীয়

মেরী স্টোপস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইমদাদ

বিশেষ প্রতিনিধি: কিশওয়ার ইমদাদ মেরী স্টোপস বাংলাদেশের নয়া কান্ট্রি ডিরেক্টর। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কিশওয়ার ইমদাদের হাসপাতাল পরিচালনা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় ১২ বছরের অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি তিনি বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থায় ২৫ বছরেরও বেশি সময় ধরে করপোরেট সেক্টরে অবদান রেখে আসছেন। এর আগে তিনি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গ্রামীণ হেলথকেয়ার সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক এবং সামাজিক হেলথ সাইন্স ইন্সটিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডে চীফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

মেরী স্টোপস বাংলাদেশ, বিগত ৩০ বছর ধরে বাংলাদেশে মাতৃ স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে মাতৃমৃত্যু এবং শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। মেরী স্টোপস বাংলাদেশ যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যা চারটি মহাদেশের (এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকা) ৩৭টি দেশে সেবা প্রদান করে আসছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা